advertisement
advertisement

নাটোরে শিয়ালের কামড়ে আহত ১১ জন, বন্য প্রাণী বিভাগের সহযোগিতা চেয়েছে প্রশাসন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ
নাটোরে শিয়ালের কামড়ে আহত ১১ জন, বন্য প্রাণী বিভাগের সহযোগিতা চেয়েছে প্রশাসন

শিয়ালের কামড়ে আহত রোগীদের ভিড়। গতকাল বুধবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

advertisement

নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ১১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতা চেয়েছে।বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে প্রায় এক ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ১১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নেন। আহত ব্যক্তিদের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ।

তাঁরা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল, পোড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। শিয়ালের কামড়ে আতঙ্কিত না হয়ে ক্ষতস্থান সাবান ও পরিষ্কার প্রবহমান পানিতে অন্তত ১৫ মিনিট ধুতে হবে। এরপর দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।আহত ব্যক্তিদের একজন বাগাতিপাড়ার তমালতলা এলাকার পলি খাতুন।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় তিনি শিয়ালের কামড়ের শিকার হন।বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামুন আল হাসান বলেন, এক ঘণ্টায় এত রোগী আসায় তাঁরা বিস্মিত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর