জাল টেনে বড় পুকুরের মাছ ধরতে ব্যস্ত মৎস্য শ্রমিকেরা।গাড়াখোলা, ফুলতলা উপজেলা, খুলনা
ত্রিশালের মাছ চাষের ২৫টি পুকুরের পলিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ছয় প্রজাতির ১৫০টি মাছ পরীক্ষা করে ৯০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে সরপুঁটি মাছে। পলিথিন ও পলিপ্রপিলিনের ক্ষুদ্র কণার উপস্থিতি বেশি।মাছ চাষের পুকুরের পলি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা।
গবেষণায় অন্তর্ভুক্ত অধিকাংশ পুকুরের তলদেশের পলিতে মাঝারি থেকে উচ্চ মাত্রার দূষণের ইঙ্গিত পাওয়া গেছে।নদীর পানি, পলি ও মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আগেও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। এমনকি নদী ও সমুদ্রে বিচরণকারী ইলিশেও পাওয়া গেছে প্লাস্টিকের এসব ক্ষুদ্র কণা। এবার বাংলাদেশের মাছ চাষের পুকুরের পলি ও মাছের নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন গবেষকেরা।
তাঁদের মতে, মাছ চাষের পুকুরে এসব কণা কীভাবে জমা হচ্ছে এবং মাছের মাধ্যমে জলজ খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে, তা বোঝার ক্ষেত্রে গবেষণাটি গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।