পদ্মায় মাছ শিকারে ব্যস্ত জেলেরা। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৮ অক্টোবর
১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে আরিচা ফেরিঘাট থেকে ‘বাঘমামা’ লঞ্চ রওনা হলো। আমাদের গন্তব্য পাবনার নাজিরহাট। পদ্মা নদীর উজান ঠেলে যেতে হবে। পলি-বালু থাকায় পানি ঘোলাটে। বর্ষার শেষ ভাগ হলেও পদ্মার স্রোত এখনো বেশ তীব্র। পদ্মার বুকে চর জাগতে শুরু করেছে।১৭ অক্টোবর বিকেলে বোটে উঠেছি। নদীর শুশুক নিয়ে আমাদের গবেষণা প্রকল্পের দ্বিতীয় বছরের কাজ শুরু হলো এ মাসের শুরুতে।
আমাদের শুশুক জরিপ দল ১১ অক্টোবর খুলনার রূপসা নদী থেকে রওনা দিয়ে আরিচার পদ্মায় এসেছে ১৭ অক্টোবর। পদ্মা-যমুনার মিলনস্থল শিবালয়ের নেহালপুর গ্রামের পাশে আমাদের বোট নোঙর করা। সেখানেই রাত কাটালাম।মাছের রাজা ইলিশ কেমন করে বড় হয়ে রুপালি হবে, সেই সময় ও সুযোগ কি আমরা নিশ্চিত করতে পারছি? এ সময়ে ইলিশ আহরণ নিষিদ্ধ। তবু পদ্মায় চলছে ইলিশের আহরণ। ১৯ অক্টোবর পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট বাজারেভোরবেলায় আরিচা ফেরিঘাটে মাছের আড়ত বসে।
নানা জাতের মাছ এসেছে আজ (১৮ অক্টোবর)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।