বাজে ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল
টস জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে সমীকরণটা পরিষ্কার হয়ে গিয়েছিল। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশকে ন্যূনতম ৪১ রানে জিততে হবে। হৃদয় তাই টসের সময়ই ভালো একটা শুরুর আশার কথা বলেছিলেন।কিন্তু মানুষ চায় এক, ঘটে আরেক। ১.৩ ওভারে ৬ রানে বাংলাদেশের ২ উইকেট নেই! ৭ ওভারের মধ্যে ২৮ রানে নেই বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজন।
হৃদয়ও তাঁদের একজন। তখন কারও কারও মনে হতেই পারে, ৪১ রানে জিততে যেমন পরিপুষ্ট পুঁজির দরকার, সেটা হবে তো!বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হলে গতকালের মতো এমন শঙ্কায় পড়াও নতুন কিছু নয়। দেখতে দেখতে অভ্যাস হয়ে যাওয়ার কথা কিংবা গায়ে হয়তো সয়ে এসেছে। বড় কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে ট্রফি জয়ের স্বপ্নের কথা শোনা যায় খেলোয়াড়দের কাছ থেকে। কিন্তু মাঠে সেই স্বপ্নই পরিণত হয় ১.৩ ওভারে ৬ রানে ২ উইকেট হারানোর মতো দুঃস্বপ্নে।
কিংবা ৪১ রানে জয়ের সমীকরণ মাথায় রেখে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ৫০ ওভারও খেলতে না পারা, ১৬০ রানে অলআউট হওয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।