সোনা
দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। একই সঙ্গে রুপার দামও কমেছে।নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।এর আগে ১৩ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এরপর আজ সোনার দাম কমানো হলো।
বাজুস বলেছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দুই ধাতুর দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।আজ দাম কমানোর আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।