নিল বুশ
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাই নিল বুশ টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিল বুশ বলেন, রিপাবলিকান প্রার্থী ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে নিয়ে উদ্বেগের কারণে তালারিকোকে ভোট দিয়েছেন তিনি।শুধু নিল বুশ নন, জর্জ ডব্লিউ বুশের মেয়ে বারবারা বুশও তালারিকোর প্রতি সমর্থন জানিয়েছেন।
তালারিকোর একটি কমিটিকে তিনি অনুদানও দিয়েছেন।টেক্সাসে শূন্য হওয়া সিনেট আসনটি নিয়ে তালারিকো ও প্যাক্সটনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিনেটের ১০০ আসনের মধ্যে এবার ৩৫টিতে ভোট হবে।
এ নির্বাচনের মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার আশা করছেন ডেমোক্র্যাটরা।ট্রাম্পের প্রতি সমর্থন রেকর্ড পরিমাণ কমেছে, নারী ভোটাররা মুখে ফিরিয়ে নিচ্ছেন তাঁর থেকে: রয়টার্স/ইপসোসের জরিপতালারিকোর প্রতি নিল বুশের সমর্থন টেক্সাসের রিপাবলিকানদের মধ্যে বিভক্তির সর্বশেষ স্পষ্ট ইঙ্গিত।নিল বুশ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান পরিবারের সদস্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।