গ্রাফটিং করে তৈরি করা টমেটোর চারা হাতে এক কৃষক। সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর এলাকায়
একটি তিত বেগুনের চারা ও একটি টমেটোর চারা। এ দুটি চারার নির্দিষ্ট অংশ কেটে নেওয়ার পর একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়া হচ্ছে। নিচে থাকে তিত বেগুনের শক্ত শিকড়, ওপরে টমেটোর অংশ। জোড়ার স্থানটি পলিথিন দিয়ে বেঁধে বিশেষ পরিচর্যায় রাখা হয়। তিন থেকে ছয় দিনের মধ্যে দুটি অংশ জোড়া লাগে। পরে ১০ থেকে ১২ দিন চারাগুলো পরিচর্যার ঘরে রেখে শক্ত করা হয়।
এভাবে তৈরি হয় গ্রাফটিং টমেটোর চারা।এসব গ্রাফটিং টমেটোর চারা তৈরি হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে। পরে এসব চারা কুমিল্লা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, পটুয়াখালী, হবিগঞ্জ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।তিত বেগুনের শিকড়ের সঙ্গে টমেটোর অংশ জুড়ে তৈরি হচ্ছে গ্রাফটিং চারা। সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরেক্যাপশন ২: তিত বেগুনের শিকড়ের সঙ্গে টমেটোর অংশ জুড়ে তৈরি হচ্ছে গ্রাফটিং চারা।
সম্প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।