ব্র্যাক ব্যাংক
বেসরকারি খাতের আস্থাশীল বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের আওতায় ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি’ পদে লোকবল নিয়োগ দেবে।
সাইবার সিকিউরিটি ও আইটি নিরাপত্তা বিষয়ে দক্ষ প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম, পদবি ও পদসংখ্যাপদের নাম: অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি) পদবি গ্রেড: ওজি–২ থেকে এসও পদসংখ্যা: নির্ধারিত নয়বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল শিক্ষাগত যোগ্যতাইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা ও সার্টিফায়েড দক্ষতা–অভিজ্ঞতা: ইনফরমেশন সিকিউরিটিতে সরাসরি অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তায় জোর অভিজ্ঞতাসহ ইনফরমেশন সিস্টেমস/ইনফ্রাস্ট্রাকচারে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।