নাজমুল হাসান
২০২৩ সালে পাকস্থলীর তৃতীয় পর্যায়ের ক্যানসার শনাক্ত হয়েছিল নাজমুল হাসানের। চিকিৎসার পর সুস্থ হয়ে পিএইচডি শেষ করেন তিনি। চলতি বছরের শুরুতে আবার চতুর্থ পর্যায়ের ক্যানসার ধরা পড়ে। কঠিন অসুস্থতার মধ্যেও যুক্তরাষ্ট্রে গবেষণা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী।নাজমুল হাসান২০২৩ সালে পাকস্থলীর ক্যানসার ধরা পড়েছিল নাজমুল হাসানের। দীর্ঘ চিকিৎসার পর সেবার সেরে উঠেছিলেন তিনি।
তবে চলতি বছরের জানুয়ারিতে তাঁর শরীরে আবার ক্যানসার শনাক্ত হয়। এবার রোগটি চতুর্থ পর্যায়ে। তবে কঠিন অসুস্থতার মধ্যেও তিনি দমে যাননি। চিকিৎসার পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন এই গবেষক।নাজমুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লার কোটবাড়ীতে।
তাঁর বাবা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।