advertisement
advertisement

সিডনিতে হয়ে গেল বসন্ত মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
সিডনিতে হয়ে গেল বসন্ত মেলা

অনুষ্ঠানে গাইছেন শিল্পী রবি চৌধুরী

advertisement

অস্ট্রেলিয়ার সিডনিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিসিএ স্প্রিং ফেয়ার’। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে সম্প্রতি ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে বসন্তকে বরণ করে নিতে এ মেলার আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ উৎসবে অংশ নেন বহু প্রবাসী বাংলাদেশি।

‘সিসিএ স্প্রিং ফেয়ার’–এ পরিবেশনমেলায় প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ডেভিড সালিবা। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। উৎসবে শিশু-কিশোরদের জন্য কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের সনদ এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

পাশাপাশি মেলা প্রাঙ্গণে ছিল দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টল এবং ছোটদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা।মেলায় প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিনসসাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী রবি চৌধুরী, প্রিয়াঙ্কা বিশ্বাস, সাগর বাউল, সিঁথি সাহাসহ স্থানীয় শিল্পীরা।এ ছাড়া স্থানীয় সাংস্কৃতিক দল স্বপ্ন, ভবের হাট এবং নৃত্যদলের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর