advertisement
advertisement

রিপাবলিকানরা কি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছে , কেন ট্রাম্পের এত ভয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
রিপাবলিকানরা কি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাচ্ছে , কেন ট্রাম্পের এত ভয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাটদের লড়াই।কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেট আসনে ব্যবধান কমে এলেও জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটদের সুবিধা কমে আসছে—সর্বশেষ তথ্য এমন কথা বলছে না। মোটা তহবিল থাকায় নেতিবাচক প্রচারণায় রিপাবলিকানরা জোর বাড়াচ্ছে। নিজ দলের সমর্থকদের চাঙা করতে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। তবে এর ফল সব ক্ষেত্রে যে খুব ভালো হচ্ছে, তা বলা যাবে না।

জনমত জরিপে তাঁর কাজের প্রতি সমর্থন মাত্র ৩১ শতাংশ—যা সাম্প্রতিক বছরগুলোতে যেকোনো প্রেসিডেন্টের জন্য সর্বনিম্ন।এগিয়ে ডেমোক্র্যাটরাহাসান ফেরদৌসঅধিকাংশ পূর্বাভাসে ডেমোক্র্যাটরা এখনো এগিয়ে। অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত নির্বাচনী পূর্বাভাস বিশেষজ্ঞ নেট সিলভারের প্রস্তুত মডেল অনুসারে, ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা ৯৩ দশমিক ৬ শতাংশ এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ।

এই মডেলে তাদের প্রতিনিধি পরিষদে ২৪টি ও সিনেটে ৫টি আসন বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।এগুলো সম্ভাবনার হিসাব, নিশ্চিত ফল নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর