advertisement
advertisement

‘অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে হবে না, সামনে-পিছে যাবা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
‘অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে 
হবে না, সামনে-পিছে যাবা’

পলাশ শেখ ও আলী হাসান সোহেল যুদ্ধে আহত হয়ে রাশিয়ায় হাসপাতালে

advertisement

মো. আলী হাসান সোহেলের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। তিনি এখন রাশিয়ার পেনজা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। আলী হাসান ১ মাস ১০ দিন ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন। গতকাল বুধবার তাঁর সঙ্গে ভিডিও কলে কথা হয় প্রথম আলোর। কাঁদতে কাঁদতে আলী হাসান বলেন, ‘এ জীবন কেউ চায় না। এটা কোনো জীবন না।

বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি, সুস্থ হলে [দেশে ফেরানোর] চেষ্টা করবে বলে জানিয়েছে। কিন্তু সুস্থ হলে তো আবার যুদ্ধে পাঠিয়ে দেবে।’ আলী হাসান আরও বলেন, ‘এক বছরে পায়ের ওপর দাঁড়াতে পারব কি না জানি না। কবে দেশে ফিরতে পারব, এই প্রার্থনা করি সারাক্ষণ। যেমনে পারেন, আমারে উদ্ধার করেন; পরিবারের কাছে ফিরিয়ে দেন।’ ‘আমাদের যুদ্ধে পাঠায় দিচ্ছে, আমার মাকে দেখে রাখিস’নির্মাণশ্রমিক হিসেবে গত ৭ মে একসঙ্গে রাশিয়ায় যান ৩০ জন।

তাঁদের একজন আলী হাসান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর