ব্যাটিং বিভাগ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে
আমিরাত সফরটা জয়হীন হয়ে রইল বাংলাদেশের জন্য। আবুধাবি টেস্টে ড্র করে আফগানিস্তানের সঙ্গে। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হারল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে। ড্র হওয়া সেই টেস্টে অবশ্য পাঁচ দিনের বেশিরভাগ সময় বাংলাদেশেরই দাপট ছিল।তাই ফল পক্ষে না এলেও সেটাকে খুব বেশি খারাপ বলা যাবে না। বাংলাদেশ মূলত মুখ থুবড়ে পড়েছে ত্রিদেশীয় সিরিজে।
কেন আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও এই দশা বাংলাদেশের?শুরুতেই ধাক্কাকথা ছিল ত্রিদেশীয় সিরিজ দিয়ে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করবে। কারণ এই সিরিজ থেকে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন লিটন দাস। কিন্তু নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে ম্যাচের আগ মুহর্তে ছিটকে যান অধিনায়ক লিটন, সেটাও পুরো সিরিজের জন্য। মাঠে নামার আগেই ধাক্কা খায় বাংলাদেশ।
অধিনায়কত্বের দায়িত্ব পড়ে তাওহিদ হৃদয়ের কাঁধে, যিনি এর আগে ওয়ানডেতে নেতৃত্ব দেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।