advertisement
advertisement

কারও কোনো শাস্তি বা জবাবদিহি হবে না?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
কারও কোনো শাস্তি বা জবাবদিহি হবে না?

সম্পাদকীয়

advertisement

কেউ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন, কেউ ছুটির আনন্দে স্বজনদের কাছে ছুটে যাচ্ছিলেন, আবার কেউ বের হয়েছিলেন জীবিকার তাগিদে। কিন্তু কারও গন্তব্যে পৌঁছানো হলো না; একনিমেষেই অকাতরে ঝরে গেল বহু প্রাণ, নিভে গেল একাধিক পরিবারের স্বপ্ন। ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের করুণ মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।

সড়কপথ যে বাংলাদেশের নাগরিকদের জন্য এক নিরবচ্ছিন্ন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, তা কিছুদিন পরপরই এমন হৃদয়বিদারক সংবাদে আমরা টের পাই। ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এ তথ্যই প্রমাণ করে দেশে সড়ক দুর্ঘটনা কতটা ভয়াবহ মহামারিতে রূপ নিয়েছে।

আমাদের সমাজেও সড়ক দুর্ঘটনার প্রভাব কতখানি গভীর, তার একটি বড় নজির ছিল ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংঘটিত বিশাল আন্দোলন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর