advertisement
advertisement

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-১


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-১

পেট্রোনাসের আলোয় রাতের কুয়ালালামপুর

advertisement

পেট্রোনাসের আলোয় রাতের কুয়ালালামপুরবিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে ট্যাক্সি নিলাম। কুয়ালালামপুরে তখন বিকেল। হোটেলে পৌঁছে জানালার পাশে দাঁড়ালাম। কাচের দেয়ালে বিকেলের আলো মেখে চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে একের পর এক অট্টালিকা। দূর থেকে শহরটাকে দেখতে দেখতে মনে হলো, এই আধুনিক নগরীর চেহারা বুঝতে হলে অতীতেও ফিরে তাকাতে হবে। যে শহর আজ আকাশ ছুঁতে চায়, তার শুরুটা কোথায়?আকরিক লোহা, খনিজ নিয়েই কুয়ালালামপুরের গোড়াপত্তন।

উনিশ শতকে খনিজ সম্পদের সন্ধানে এখানে এসেছিলেন শ্রমিকেরা। পরে রবারবাগান ও ঔপনিবেশিক বাণিজ্য মালয়ের অর্থনীতি সমৃদ্ধ করে। তবে অর্থনীতির চরিত্র বদলেছে দেশটির স্বাধীনতার পর। শিল্পায়ন, প্রযুক্তি আর আন্তর্জাতিক ব্যবসা বিস্তারের সঙ্গে সঙ্গে বদলেছে দেশটির নগরজীবনও।সন্ধ্যা নাগাদ পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে বেরুলাম। ছবিতে বহুবার দেখেছি। তবে সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আলাদা। দুটি টাওয়ার পাশাপাশি উঠে গেছে ৪৫২ মিটার উচ্চতায়।

মাঝে স্কাই ব্রিজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর