পিটা
ভোরে ঘুম ভাঙতেই টের পেলে, পাশের ঘরে রুটি সেঁকা হচ্ছে। গন্ধটা নাকে আসতেই পেটে খিদে মোচড় দিয়ে উঠল। ঢাকায় যেমন, দামেস্কেও তেমন। মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিবারের খাবারেই রুটি থাকে। অতিথি এলে টেবিলে সবার আগে আসে রুটি, বাকি খাবার পরে। চলো, পরিচিত হই সেখানকার কয়েকটি জনপ্রিয় রুটির সঙ্গে। কোনটা কোথাকার, কীভাবে বানানো হয় আর খাওয়াই–বা কীভাবে।শুরু করি পিটা দিয়ে। আরবিতে এর নাম খুবজ।
গোল, চ্যাপটা, ভেতরটা ফাঁপা, অনেকটা পকেটের মতো। এমন হওয়ার কারণটা সহজ। বেলে নেওয়া লেচি খুব গরম ওভেনে ঢোকালে ভেতরের পানি বাষ্প হয়ে যায়। সেই বাষ্পের চাপে রুটি বেলুনের মতো ফুলে ওঠে। ওভেন থেকে বের করার পর রুটি আবার চুপসে যায়, কিন্তু ভেতরের ফাঁকা জায়গাটা থেকে যায়। সেই পকেটে ভরে দেওয়া যায় ফালাফেল, কাবাব কিংবা সবজি। আমাদের পুরভরা পিঠার সঙ্গে খানিকটা মিল আছে।
স্কুলের টিফিনবক্স থেকে রাস্তার খাবারের দোকান, সব জায়গাতেই পিটার দেখা মেলে।মিসরে রুটিকে বলা হয় এইশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।