advertisement
advertisement

গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার

ধর্ষণ

advertisement

গাজীপুরের একটি আবাসিক কওমি মাদ্রাসায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন গাজীপুর সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক অলিউল্লাহ ইসলাম (২৩); আরেকজন হলেন মাদ্রাসা পরিচালনার সঙ্গে যুক্ত মোহাম্মদ মিজান (৩৮)। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের তিনজনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা।

মামলার অন্য আসামি হলেন আব্দুল কুদ্দুস শেখ (৪৫)।‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগমামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত। ৭ অক্টোবর বিকেল চারটার দিকে তাকে মাদ্রাসার আবাসিক বিভাগে রেখে আসেন তাঁর মা।

১৩ অক্টোবর দুপুরে শিশুটি বাসায় খেতে এলে গোসল করানোর সময় ধর্ষণের বিষয়টি টের পান পরিবারের সদস্যরা।এজাহারে বলা হয়েছে, ১০ অক্টোবর রাত আনুমানিক একটার দিকে মাদ্রাসার ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটিকে জাগিয়ে ভয়ভীতি ও প্রলোভন দেখান অলিউল্লাহ ইসলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর