advertisement
advertisement

ট্রাম্পের সমাবেশে একদিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
ট্রাম্পের সমাবেশে একদিন

advertisement

পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ আমেরিকার ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে সরাসরি উপস্থিত হওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্য রকম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উইচিতা শহরের পাশে পার্কসিটির হার্টল্যান্ড ক্রেডিট ইউনিয়ন অ্যারেনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের বাইরে আকাশে প্লেন ও ড্রোনের চক্কর, ঘোড়ায় চড়ে স্পেশাল পুলিশসহ নানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তায় পুরো এলাকা মোড়ানো ছিল।সমাবেশে অংশ নিতে অনলাইনে আগে থেকেই রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হয়েছিল। আগের দিন অনলাইনের সমস্ত কাজ শেষ করে সমাবেশে যোগ দিলাম। ঘড়ির কাঁটা যখন ঠিক বেলা আড়াইটা, তখন সমাবেশের দরজা খুলে দেওয়া হয়।

দীর্ঘ দুই মাইল লম্বা লাইনে দাঁড়িয়ে হাজারো কর্মী-সমর্থককে সমাবেশ প্রাঙ্গণে প্রবেশের অপেক্ষা করতে দেখা যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর