advertisement
advertisement

বৃদ্ধ ভ্যানচালকের পাশে পঞ্চগড় বন্ধুসভা, মেরামত করে দিল ভ্যান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বৃদ্ধ ভ্যানচালকের পাশে পঞ্চগড় বন্ধুসভা, মেরামত করে দিল ভ্যান

পঞ্চগড় বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

প্রায় পাঁচ মাস ধরে নষ্ট হয়ে পড়ে ছিল পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন প্যাডেলচালিত ভ্যানটি। একদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ, অন্যদিকে ভ্যান মেরামতের টাকা জোগাড় করা—এই দুশ্চিন্তায় দিন কাটছিল ৭০ বছর বয়সী ভ্যানচালক আবদুস সামাদের। অবশেষে তাঁর অসহায়ত্বের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড় বন্ধুসভার সদস্যরা।

তাঁরা নিজেদের উদ্যোগে ভ্যানটি মেরামত করে দিয়েছেন।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ২৫ অক্টোবর ভ্যানটি মেরামত করে দেওয়া হয়। এতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে।আবদুস সামাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকায়। তাঁর স্ত্রী ফাতেমা বেগমের বয়স ৬০ বছর। এই বৃদ্ধ দম্পতির কোনো ছেলে নেই। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তাঁরা।

সাড়ে ১৬ শতক ভিটেমাটি ছাড়া সামাদের আর কোনো আবাদি জমি নেই।সংসার চালানো ও স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বাড়িতে একটি গাভি পালন করেন সামাদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর