advertisement
advertisement

মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা

লালমনিরহাট বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে একজন শিক্ষার্থীর পড়াশোনার খরচ হিসেবে নগদ অর্থ সহায়তা করেছে লালমনিরহাট বন্ধুসভা। ২৫ অক্টোবর দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ওই শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।চলতি বছর লালমনিরহাটের দুরাকুঠি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে মাহমুদ আল হাসান মাসরিক।

বর্তমানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছে। তার বাবা অটোরিকশাচালক এরশাদ আলী ও মা মাজেদা বেগম গৃহিণী।পড়াশোনার খরচ বাবদ মা–বাবার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বন্ধুরা। এরশাদ আলী বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসারের খরচ নির্বাহ করি। ধারদেনা করে ছেলেকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করেছি।

ভর্তিসহ আনুষঙ্গিক যে খরচ হয়েছে, টাকাটা পেয়ে খুব উপকার হলো।’মা মাজেদা বেগম বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, এমন ভালো কাজ আরও বেশি বেশি করতে আপনাদের তৌফিক দান করুন।’সহায়তা পেয়ে বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাসরিক।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার, সাবেক সভাপতি ও স্কুলশিক্ষক সাহেবর হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম প্রমুখ।সাহেবর হোসেন বলেন, ‘আমরা প্রথম আলো বন্ধুসভা করি কিছু পাওয়ার জন্য নয়, সমাজের ম...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর