advertisement
advertisement

‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা

জিয়াউর রহমানের ডায়েরি

advertisement

জিয়াউর রহমানের ডায়েরি‘সবাই আমরা যুদ্ধ করছি। সৈনিক, জনগণ সবাই। চরম সংকটে নেতারা যখন উধাও হয়ে গেল, সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ থাকলো না, তখন জাতির পক্ষ থেকে সবচেয়ে বড়ো সিদ্ধান্ত আমাকে ঘোষণা করতে হলো।’সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখায় এভাবেই উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি। ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শিক্ষার্থীরা সেই লেখা পড়বে। বাংলা সাহিত্য বইয়ে এই লেখা ঠাঁই পেয়েছে।

জিয়াউর রহমানের নিজস্ব ডায়েরি থেকে এই লেখা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছেজিয়াউর রহমানের লেখা প্রবন্ধে ১৯৭১ সালের মার্চের শুরু থেকে যুদ্ধের শেষ সময় পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনার বর্ণনা পাওয়া যায়।

যুদ্ধের পরিস্থিতি আঁচ করতে পেরে কীভাবে আগে থেকেই তিনি সৈন্যদের নিয়ে প্রস্তুতি শুরু করেন, কোথায় প্রতিরোধের ঘাঁটি গড়ে তোলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ বিভিন্ন সময়ের কথা স্থান পেয়েছে এ লেখায়।‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শীর্ষক প্রবন্ধ–সংবলিত পাঠ্যবই ইতিমধ্যে ছাপানোর পর্যায়ে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর