advertisement
advertisement

ডেটিং অ্যাপে পরিচয়, তারপর খুন, পর্দায় জাদুবিদ্যার ভয়ংকর ফাঁদের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
ডেটিং অ্যাপে পরিচয়, তারপর খুন, পর্দায় জাদুবিদ্যার ভয়ংকর ফাঁদের গল্প

‘সোয়াইপ রাইট অন দ্য ডেভিল’–এর বিভিন্ন দৃশ্য। কোলাজ

advertisement

ডেটিং অ্যাপ টিন্ডারে পরিচয়। এরপর একের পর এক ডেটে যাওয়া। কিন্তু দ্বিতীয় ডেটের পর আর বাড়ি ফেরা হয়নি ২৪ বছর বয়সী সিডনি লুফের। ২০১৭ সালের এই হত্যাকাণ্ডের পেছনে পরে সামনে আসে কথিত জাদুবিদ্যা, ভ্যাম্পায়ার পরিচয় দেওয়া এক ব্যক্তি, যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনার ভয়ংকর এক কাহিনি। সেই ঘটনার অজানা দিক নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের তথ্যচিত্র সিরিজ ‘সোয়াইপ রাইট অন দ্য ডেভিল’।

ওটিটি প্ল্যাটফর্ম হুলুর এই ট্রু ক্রাইম সিরিজে উঠে এসেছে, কীভাবে অনলাইন ডেটিংয়ের সূত্র ধরে সিডনিকে একটি কথিত কাল্ট বা গোপন গোষ্ঠীর ফাঁদে টেনে নেওয়া হয়েছিল। শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে সামনে এসেছে বছরের পর বছর ধরে দুই ব্যক্তির চালানো প্রতারণা ও নিয়ন্ত্রণের কৌশলও। সিরিজটিতে কথা বলেছেন ওই গোষ্ঠী থেকে পালিয়ে আসা তিন নারী, তদন্তে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সিডনির পরিবারের লোকজন।

টিন্ডারে পরিচয়, তারপর নিখোঁজ যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা সিডনি লুফে লিংকনের একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর