advertisement
advertisement

ধ্বংসের মুখে আমাজন, উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ধ্বংসের মুখে আমাজন, উধাও ২৪ কোটি একরের বনাঞ্চল

আমাজন বনের মূল এলাকা ব্যাপকভাবে সংকুচিত হয়ে গেছে

advertisement

পৃথিবীর প্রাকৃতিক জলবায়ু নিয়ন্ত্রণ ও বৃষ্টিপাত চক্র বজায় রাখার ক্ষেত্রে আমাজন বনের গুরুত্ব অপরিসীম।

আমাজন কনজারভেশনের মনিটরিং অব দ্য আন্দিজ আমাজন প্রোগ্রামের (এমএএপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের প্রাথমিক বনাঞ্চলের ২৪ কোটি একর জমি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোট আয়তনের সমান।আমাজন কনজারভেশনের মনিটরিং অব দ্য আন্দিজ আমাজন প্রোগ্রামের তথ্যমতে, আমাজন অববাহিকার ৯টি দেশ জুড়ে থাকা মোট প্রাথমিক বনাঞ্চলের প্রায় ১৫ শতাংশ ইতিমধ্যে চিরতরে হারিয়ে গেছে।

মানুষের জমি দখলের তীব্র প্রবণতা এবং দাবানলের ধ্বংসযজ্ঞ এই হ্রাসের প্রধান কারণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর