হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অবকাঠামো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানোর দাবি করেছে হুতিরা।
ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, হুতিদের বাহিনী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।রিয়াদের কিং খালিদ বিমানবন্দর আংশিক চালু, সৌদি আরবে হামলা চলছেইএ ছাড়া সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চলের অপরিশোধিত জ্বালানি তেলের পাম্পিং স্টেশনগুলোয় বেশ কয়েকটি ড্রোন হামলার কথাও জানান হুতিদের মুখপাত্র।রিয়াদের দিকে ধেয়ে আসা হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের দাবি করেছে সৌদি আরব।
এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে হুতিদের মুখপাত্র বিবৃতি দিয়ে রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি জানালেন।ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, ইয়েমেনের রাজধানী সানায় দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।