advertisement
advertisement

সম্পাদকের শুভবিবাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সম্পাদকের শুভবিবাহ

advertisement

যাঁরা লেখালেখি নিয়ে কাজকর্ম করেন, তাঁদের অনেক সমস্যা!ধরেন কোনো কথাপ্রসঙ্গে আপনি একটা গালি দিয়ে একটা লাইন লিখলেন। তাঁরা সেইটার রিঅ্যাকশন দেওয়ার আগে বলবে, ‘পদাশ্রিত নির্দেশক সব সময় শব্দের সাথে বসে, আর এখানে চন্দ্রবিন্দু হবে না, কমার পরে স্পেস‌ও নাই। আবার আপনি ইনভার্টেড কমাও দিছেন!’শব্দ আর লেখার ভুলের যন্ত্রণায় জীবনে বাক্‌স্বাধীনতা পড়ে হুমকির মুখে।

মন খুলে লেখাও যায় না—‘ঘোড়ার আন্ডা এত চিন্তা ক‌ইরা কী কথা ক‌ওন যায়? ধুর!’: এই বাক্যে ‘কী’ না, হবে ‘কি’! আর ঘোড়ার ডিম বলবেন, আন্ডাতে জগাখিচুড়ি হচ্ছে।: পারবো না এত বানান থেকে করতে। চ্যাটজিপিটি ও হাসে। কয়—তুই আজকাল কি অনেক ভুল করছিস?: *পারব না, *চ্যাটজিপিটিও। এত টাইপো! ছি ছি...হায় মাবুদ! কিন্তু লাভ নাই। বানান ভুল হবেই। আরে ভাই, বানান তো আর ফেরেশতা না যে ভুল হবে না।

তা ছাড়া বিজ্ঞানী ডোনাল্ড বসু ট্রাম্প বলেছেন, ভুল হচ্ছে একটা নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ব্যাপার!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর