টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী। ঢাকা-রংপুর মহাসড়ক, বগুড়া
দেশে চিকিৎসাশিক্ষায় নারীদের অংশগ্রহণে বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোয় এখন যত শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাঁদের প্রায় ৬৩ শতাংশই নারী। ডেন্টাল শিক্ষায়ও ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি; আর নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষায় শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশ নারী।
তবে কর্মক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরিতে নারী চিকিৎসকদের হার এখনো কিছুটা কম।শিক্ষায় নারীদের এগিয়ে যাওয়ার যে চিত্র প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে দেখা যাচ্ছে, তার প্রতিফলন ঘটছে চিকিৎসা শিক্ষায়ও। যদিও বিশ্ববিদ্যালয়ে সেই ধারাবাহিকতা সমানভাবে থাকছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের বাইরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর হার ৪০ শতাংশের নিচে।
৮-১০ বছর ধরেই মেডিক্যাল কলেজগুলোতে ছাত্রীদের আধিক্য দেখা যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।