advertisement
advertisement

এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেন

বেলিংহাম থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় জেরার্দ মার্তিন

advertisement

লা লিগায় উড়তে থাকা বার্সেলোনাকে বড় ধাক্কা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে গতকাল স্বাগতিকদের ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন রাফিনিয়া। দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে রেটিং দিয়েছে গোল।বার্সেলোনাহোয়ান গার্সিয়া—৭/১০দুই গোলের কোনোটির জন্যই তাঁকে সরাসরি দায়ী করা যায় না।

তিনটি সেভ করেছেন, যার মধ্যে আরদা গুলেরের নিচু শট ঠেকানো গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে এগিয়ে আসার আগেই বক্সের বাইরে বেরিয়ে বল ক্লিয়ার করেন।জাভি এসপার্ত—৬/১০প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। এর আগে অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন। নিজের সামর্থ্য দেখানোর খুব বেশি সুযোগ পাননি।পাও কুবারসি—৬/১০বল পায়ে স্বাভাবিক আত্মবিশ্বাস দেখিয়েছেন।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে ভালোভাবে থামালেও শেষ দিকে রিয়ালের জয়সূচক গোলের আক্রমণে কামাভিঙ্গার কাছে পরাস্ত হন।জেরার্দ মার্তিন—৬/১০প্রথম গোলের ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে জড়িয়ে পড়েন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর