advertisement
advertisement

জনবল নিয়োগ দিয়ে শোধনাগার চালু করুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
জনবল নিয়োগ দিয়ে শোধনাগার চালু করুন

সম্পাদকীয়

advertisement

মেহেরপুর পৌরসভায় যেখানে পানির উৎপাদন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার চার বছরেও চালু না হওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এতে একদিকে যেমন নাগরিকেরা সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে তাঁদেরই করের টাকায় করা প্রকল্প কার্যক্ষমতা হারাচ্ছে।প্রথম আলোর খবর জানাচ্ছে, মেহেরপুর পৌরসভার সুপেয় পানির সংকট নিরসনে শহরের পশুর হাটসংলগ্ন এলাকায় নতুন ভূগর্ভস্থ পানি শোধনাগার নির্মাণের কাজ ২০১৫ সালে শুরু করেছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২২ সালের এপ্রিলে নির্মাণকাজ শেষ হয়।

২০২৪ সালের নভেম্বরে শোধনাগারটি আনুষ্ঠানিকভাবে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।মেহেরপুর পৌরসভায় পানিসংকট যে কতটা প্রকট আকার ধারণ করেছে, সেটা পৌর শহরের বাসিন্দাদের ভাষ্যেই স্পষ্টভাবে উঠে এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর