advertisement
advertisement

ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি

সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ড সমর্থকদের উচ্ছ্বাস

advertisement

গোল হলো। গ্যালারিতে তখন আনন্দের বিস্ফোরণ। হাজার হাজার মানুষ লাফিয়ে উঠেছেন। কেউ চিৎকার করছেন, কেউ জড়িয়ে ধরছেন পাশের মানুষটিকে; কিন্তু এর মধ্যেও কিছু দর্শকের চোখ আটকে আছে মুঠোফোনের পর্দায়। গোলটা উপভোগ করার চেয়ে সেটির ভিডিও ধারণ করতেই যেন তাঁদের বেশি আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও তো দিতে হবে!ফুটবল মাঠের গ্যালারিতে এমন দৃশ্য এখন আর নতুন কী! প্রযুক্তির এই যুগে মাঠের ফুটবলের সঙ্গে যেন সমানতালে চলছে মুঠোফোনের ফুটবলও।

কখনো কখনো তো মনে হয়, খেলা দেখতে নয়, খেলা দেখছেন, সেটা অন্যদের দেখাতেই মাঠে এসেছেন কেউ কেউ!জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবার এই অভ্যাসে একটু বদল আনতে চায়। তবে নিষেধাজ্ঞা দিয়ে নয়, পুরস্কারের লোভ দেখিয়ে। ব্যাপারটা অনেকটা এমন—মুঠোফোন যত কম ঘাঁটবেন, পুরস্কার জেতার সম্ভাবনা তত বেশি!পুরস্কারও নেহাত মন্দ নয়। প্রিয় খেলোয়াড়দের সই করা জার্সি, ক্লাবের পণ্য কেনার ভাউচার।

অর্থাৎ ফোনের পর্দা থেকে চোখ সরিয়ে মাঠের দিকে তাকালেই মিলতে পারে উপহার।অভিনব এই উদ্যোগের নাম ‘ফ্যান মোড’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর