advertisement
advertisement

সাইবার ঝুঁকি বিশ্বজুড়ে, প্রভাব বাংলাদেশেও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ
সাইবার ঝুঁকি বিশ্বজুড়ে, প্রভাব বাংলাদেশেও

সাইবার হামলার ঝুঁকি এড়াতে নিজেদের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশের সরকারি সংস্থা

advertisement

দেশে মাসে প্রায় তিন লাখ মানুষ অনলাইনে জমির নামজারি বা মিউটেশন সেবা নেন। গতকাল শনিবার ই-নামজারি সেবা নিতে গিয়ে দেখা গেল, সেটি বন্ধ। কারণ হিসেবে নামজারি সেবা দিতে করা সরকারের ওয়েবসাইট ল্যান্ডডটগভডটবিডিতে বলা আছে, বিজিডি ই-গভ সার্টের জরুরি সাইবার সতর্কবার্তার অংশ হিসেবে ওয়েবসাইট হালনাগাদ করা হচ্ছে। এ কারণে ভূমিসেবা বন্ধ।

সরকারের সাইবার নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা সংস্থা বিজিডি ই-গভ সার্ট সূত্র জানিয়েছে, এই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বিশ্বজুড়ে পিএইচপির নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায়। নিরাপত্তায় এই ত্রুটির কারণে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের ঘটনা ঘটেছে। বাংলাদেশেও বেশ কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তার মধ্যে ভূমিসেবার ওয়েবসাইট ছাড়াও রয়েছে বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

ওয়েবসাইট বন্ধ রেখে প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তাব্যবস্থা উন্নত করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর