গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ‘এই পৃথিবী পাখিদের হোক’ শিরোনামে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে গাকৃবি বন্ধুসভা।
পাখির নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২৪ অক্টোবর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। বন্ধুরা হেঁটে হেঁটে সাধারণ মানুষের মধ্যে পাখি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
বিভিন্ন সচেতনতামূলক পোস্টারের মাধ্যমে পাখি শিকার, ক্রয়-বিক্রয় ও অবৈধ বাণিজ্যের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে অবহিত করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।