ব্র্যাক ব্যাংক
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিগত ঋণ (পারসোনাল লোন) ও আবাসন ঋণ (হোম লোন) কম সুদে কেনার (টেকওভার) ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষ অফারের আওতায় প্রথম বছরে ৯ শতাংশ সুদ দিতে হবে গ্রাহকদের। একই সঙ্গে ঋণটি স্থানান্তর করতে কোনো খরচ দিতে হবে না।মূলত রিটেইল বা খুচরা ঋণের স্থিতি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে ব্যাংকটি।
যেকোনো শাখা বা ওয়েবসাইটে নাম–পরিচয় দিয়েই এ জন্য আবেদন করা যাবে।ব্যাংক খাতের সংশ্লিষ্টরা জানান, যেসব গ্রাহকের অন্য ব্যাংকে উচ্চ সুদে ব্যক্তিগত ও আবাসন ঋণ রয়েছে, তারা কোনো খরচ ছাড়াই ৯ শতাংশ সুদে ব্র্যাক ব্যাংকে ঋণ স্থানান্তরের সুযোগ পাবেন।
এর ফলে তাঁদের প্রতি মাসের কিস্তি খরচ অনেকাংশে কমে যাবে।জানা যায়, ব্র্যাক ব্যাংকের ব্যক্তি (রিটেইল) হিসাবে আমানত রয়েছে ৫৩ হাজার কোটি টাকা, যদিও মোট আমানত এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।