পাবলো পিকাসো (২৫ অক্টোবর ১৮৮১ - ৮ এপ্রিল ১৯৭৩) ও তাঁর চিত্রকর্ম ‘গার্ল বিফোর আ মিরর’ অবলম্বনে
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, সেদিন সন্ধ্যায় আকস্মিকভাবে প্রথম আলোর অফিসে হাজির হলাম। দেখলাম সম্পাদক মতিউর রহমান ব্যস্ত। তাঁর সামনে বসে আছেন শিল্পী মাহবুবুর রহমানসহ কয়েকজন। গত বছর ১৮ ডিসেম্বর পরিকল্পিত সন্ত্রাসের শিকার প্রথম আলোর পুড়ে যাওয়া ভবন নিয়ে একটি প্রদর্শনীর কাজ চলছিল। শিল্পী ও শিল্পের কাজের মধ্যে গিয়ে পড়ায় এ বিষয়েই শুরু হলো আমাদের আলাপ। একপর্যায়ে জানতে চাইলাম, পাবলো পিকাসো কেন আপনার প্রিয় শিল্পী?
আর তাতেই খুলে গেল সম্পাদকের গল্পের ঝাঁপি। হেসে বললেন, কঠিন প্রশ্ন করলেন। আমি বরাবরই মনে করি, শিল্পীরা অন্য মানুষের চেয়ে অনেক বেশি মানবিক। সেটা একটা কারণ। তবে পিকাসোকে ভালো লাগার বহু কারণ আছে। বিশেষ করে ১৯৩৭ সালে স্পেনের গৃহযুদ্ধের সময় তাঁর আঁকা ম্যুরাল ‘গোয়ের্নিকা’, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি আন্দোলনে তাঁর সম্পৃক্ততা এবং তাঁর আঁকা ‘শান্তির কপোত’ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে সারা বিশ্বে শান্তির বার্তা দিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।