advertisement
advertisement

খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের

সম্পাদকীয়

advertisement

প্রবহমান নদী ও সমুদ্রের মাছ ও পলিতে প্লাস্টিকের ক্ষুদ্রতম কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নতুন কোনো খবর নয়।

কিন্তু যখন দেখা যায় যে কৃত্রিম ও নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করা মিঠাপানির মাছের শরীরে এবং পুকুরের তলদেশের কাদায়ও ছড়িয়ে পড়েছে এই নীরব বিষ, তখন তা সারা দেশের খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয়।ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় চাষের মাছ ও পুকুরের পলিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির যে প্রমাণ মিলেছে, তা দেশের মৎস্য খাত ও জনস্বাস্থ্যের জন্য এক নতুন ও অভূতপূর্ব হুমকি তৈরি করেছে।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল পলিউশন-এ প্রকাশিত এই সমন্বিত গবেষণা উন্মোচন করেছে যে নদী বা সমুদ্রের মতো উন্মুক্ত জলাশয়ই শুধু নয়, আমাদের ঘরের কাছের সংরক্ষিত পুকুরগুলোও এখন প্লাস্টিক দূষণ থেকে মুক্ত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর