দয়াময় আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন এবং সত্য-মিথ্যা বেছে নেওয়ার বিবেক দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনে এমন কিছু দুর্ভাগা মানুষের কথা বলা হয়েছে, যাদের অন্তরে আল্লাহ সিলগালা করে দেন।অন্তরে মোহর পড়ে গেলে সত্য বোঝার বা সুপথে ফিরে আসার সব যোগ্যতা মানুষ হারিয়ে ফেলে। আল্লাহ পরম করুণাময় হওয়া সত্ত্বেও কেন একজন মানুষের অন্তরে মোহর মেরে দেন?
আলোচনা করা হলো।সুরা গাফির, আয়াত: ৩৫এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন।১. অহংকার ও সত্য প্রত্যাখ্যান সত্য যখন সুস্পষ্টভাবে সামনে আসে, তখন তা মেনে না নিয়ে শুধু অহংকারের বশবর্তী হয়ে তা প্রত্যাখ্যান করলে অন্তরে মোহর পড়ে যায়।
আল্লাহ বলেন, ‘এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন।’ (সুরা গাফির, আয়াত: ৩৫)ইমাম তাবারি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের ওপর নিজেকে বড় মনে করে এবং সত্যকে তাচ্ছিল্য করে, আল্লাহ তার অন্তরকে এমনভাবে অবরুদ্ধ করে দেন যে সেখানে আর কোনো খোদায়ি আলো প্রবেশ করতে পারে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।