চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
বিপ্লবী ইলা মিত্রের নেতৃত্ব সংঘটিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ঘাঁটি অঞ্চল ছিল নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া, ঘাঁসুড়া, রাওতাড়া, চণ্ডীপুর, কুসমাডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রাম। একই ইউনিয়নের বরেন্দা গ্রামেও ছিলেন ইলা মিত্রের অনুসারী আন্দোলনের সক্রিয় কর্মী ও সমর্থকেরা। ১৯৫০ আন্দোলনের বিপর্যয় এবং ইলা মিত্রের গ্রেপ্তারের পর বরেন্দা গ্রামেও চলে ব্যাপক অভিযান। গ্রেপ্তার হন বেশ কয়েকজন।
তাঁদের মধ্যে সোমরা মুন্ডা পুলিশের নির্যাতনে মারাত্মক অসুস্থ অবস্থায় কারাগারে মারা যান। কিন্তু কারাগার কর্তৃপক্ষ তাঁর লাশ পরিবারকে হস্তান্তর করেনি। ভয়ে পরিবারের লোকজনও খোঁজ নেয়নি। কারাভোগ শেষে অন্যরা বাড়ি ফিরে এলে জানা যায় সোমরা মুন্ডার মৃত্যুর নিশ্চিত খবর।বরেন্দা গ্রামের তেভাগা আন্দোলনের এই কর্মীদের খবর নিতে এ পর্যন্ত কোনো লেখক বা গবেষক এ গ্রামে আসেননি বলে জানান পরিবারের লোকজন।
তাঁদের আক্ষেপ, আন্দোলনের সেই সব স্মৃতি বিস্মৃতিতে হারিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।