advertisement
advertisement

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্রাম্পের পাম বিচে ট্রাম্পের মার-আ-লাগো ক্লাবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করমর্দন করছেন। ২৯ ডিসেম্বর ২০২৫

advertisement

গাজায় জাতিনিধন, ধ্বংসযজ্ঞ, লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতি ও দুর্নীতির অভিযোগে বেনিয়ামিন নেতানিহুর বিচারপ্রক্রিয়ার মধ্যে আজ মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির প্রধান দুই নির্বাচনী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আজকের ভোটের ফলাফল দেশটির সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে।

তবে ইসরায়েলের নেতৃত্ব বদলালেই ফিলিস্তিনিদের জীবনে স্বস্তি ফিরবে, এমন কোনো নিশ্চয়তা নেই।ইসরায়েলে এবার ভোটার প্রায় ৭৩ লাখ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। দেশটির আইন অনুযায়ী, ইসরায়েলের ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেন না। তাঁরা পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি দল নির্বাচনের আগে প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে। প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হয়।

নেসেটে ঢুকতে কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।যুদ্ধবাজ নেতানিয়াহু তাঁর দল লিকুদকে নিয়ে ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর