advertisement
advertisement

রায়ট কারের সুবিধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
রায়ট কারের সুবিধা

advertisement

রাজধানীর বাজারে এখন হীরা-মুক্তা বাদ দিয়ে সবচেয়ে হট আইটেম ‘রায়ট কার’ বা সাঁজোয়া যান!এক হাজার পিস রায়ট কার কেনার বিশাল ধুম পড়েছে। প্রতিটির দাম মাত্র সোয়া দুই কোটি টাকা! শুনে সাধারণ মানুষের হার্টবিট বাড়লেও নীতিনির্ধারকদের বাজেটে তো আর টান পড়েনি। তাই বেশ আয়েশ করেই চলছে এই মেগা প্রজেক্ট।গাড়ির স্পেশালিটি শুনলে যেকোনো সচেতন নাগরিকের চোখ কপালে উঠবে।

ভেতরে বুলেটপ্রুফ গ্লাস, স্পেশাল এয়ারকন্ডিশনের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘জনতা তাড়ানো’ হর্ন।সেই হর্ন বাজলেই নাকি মানুষ নিমেষেই উত্তেজনা ভুলে সোজা বাড়ি গিয়ে মায়ের হাতের গরম খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরবে!গবেষণায় আরও প্রমাণিত হয়েছে, এই গাড়ির উপস্থিতি মাত্রই মানুষের মাথা ঠান্ডা হয়ে মুখে একধরনের মায়াবী হাসি ফুটে ওঠে। এর কারণ বিশেষ রং।

গাড়ির রং দেখলেই মানুষের মনে শান্তি নেমে আসে।সরকার এই ধারণা সম্ভবত ‘The Perfume’ সিনেমা থেকে পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর