দরকার পর্যাপ্ত ঘুম
রাতের প্যাঁচা থেকে সকালের পাখি হওয়া কি সম্ভব? শরীরের জৈবঘড়ি কীভাবে কাজ করে, আর ঘুমের সময় বদলাতে কোন অভ্যাসগুলো সাহায্য করতে পারে?সকালে অ্যালার্ম বাজছে। তুমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছ। অ্যালার্ম বন্ধ করে ভাবলে, আর পাঁচ মিনিট ঘুমাই। তারপর চোখ খুলে দেখলে, পাঁচ মিনিট নয়, আধা ঘণ্টা পেরিয়ে গেছে! তাড়াহুড়া করে বিছানা ছাড়তে হলো।
স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে মনে হলো, দিনটা শুরুই হলো দেরিতে।অথচ রাতে তোমার ঘুম আসতেই চায় না। ঘড়িতে ১২টা বাজে, তারপর ১টা। তুমি হয়তো ফোনে ভিডিও দেখছ, বন্ধুর সঙ্গে কথা বলছ, কিংবা বই পড়ছ। ঘুমানোর কথা মনে হলেও চোখে ঘুম নেই। অথচ সকালে উঠতে গেলেই যত সমস্যা! এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। কেউ সকালে ঘুম থেকে উঠে বেশ সতেজ বোধ করেন। আবার কারও মাথা ঠিকমতো কাজ করতে শুরু করে দুপুরের পর।
সন্ধ্যা নামলে তাঁদের শরীরে যেন নতুন করে শক্তি আসে।তাহলে কি সকালে উঠতে না পারা মানেই আলসেমি?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।