advertisement
advertisement

এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দাবি

ভারতের নির্বাচন কমিশনার (ইসি) সুখবীর সিং সান্ধু (বাঁয়ে), মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার (মাঝে) ও ইসি বিবেক যোশি

advertisement

জনসমক্ষে বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) যা বলেছিল, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে সেই কথাই তারা জানাল। হলফনামায় কমিশন বলেছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যে তিনটি নির্দেশ জারি করা হয়েছে, প্রতিটিই সর্বসম্মতভাবে গৃহীত। কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার একা নেননি।হলফনামায় বলা হয়েছে, কমিশনের অভ্যন্তরে মতবিরোধের যে অভিযোগ উঠেছে, তা অসত্য। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হয়েই থাকে। কিন্তু মতপার্থক্যের অর্থ মতবিরোধ নয়। আলোচনা শেষে সব সিদ্ধান্তই ঐকমত্যের ভিত্তিতে গৃহীত।কমিশন এ কথাও জানাতে ভোলেনি, এই হলফনামাটিও তিন সদস্যের সম্মতিতে জমা দেওয়ার জন্য অনুমোদিত হয়েছে।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের পর নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের কাজকর্ম ও এসআইআর প্রক্রিয়া চলাকালে তাঁর একতরফা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে।

তারই পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর