advertisement
advertisement

নাটোরে বিএনপির এমপির ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
নাটোরে বিএনপির এমপির ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গতকাল রাতে গুরুদাসপুর থানার ওসির কক্ষে

advertisement

হামলায় আহত ছাত্রদলের এক নেতার মৃত্যুর পর নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার গভীর রাত থেকে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর গতকাল রাত সোয়া আটটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোরের গুরুদাসপুর পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। এরপর পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে তৎপর হয়।ছাত্রদলের একাধিক সূত্র বলছে, এমপির দুই ছেলের পৃথক অনুসারী ও সমর্থক গোষ্ঠী আছে।

দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর