advertisement
advertisement

চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
চিকিৎসক নেই, আড়াই বছর ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার

অস্ত্রোপচারের কক্ষ বন্ধ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

advertisement

প্রধান সমস্যা জনবল সংকটচিকিৎসকের পদ আছে ৩৫টিবর্তমানে কর্মরত আছেন ১৭ জনবহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন ৪০০-৫০০ জনহাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৩০-৩৫ জনচাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে প্রায় আড়াই বছর ধরে বন্ধ আছে প্রসূতিসহ সব ধরনের বড় অস্ত্রোপচার। প্রায় এক বছর আট মাস ধরে বন্ধ এক্স-রে সেবা। আলট্রাসনোগ্রাফি হচ্ছে না এক মাস।

সরকারি হাসপাতালে এসব সেবা না পেয়ে বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের।স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, চিকিৎসকসহ বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল সার্জনের কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

তবে নিয়োগ না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজন কুমার দাস জানান, হাসপাতালে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ জন চিকিৎসা নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর