advertisement
advertisement

সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের

সিরিজের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের পোজ

advertisement

‘ভালো লাগছে টেস্ট ম্যাচেও এত সাংবাদিক আসছে।’ প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের ভিড় হাসি ছড়িয়ে দিল নাজমুল হোসেনের চেহারায়। সেটাই স্বাভাবিক। টেস্ট অধিনায়ক তিনি, টেস্টের প্রতি মানুষের আগ্রহ তাঁকে অনুপ্রাণিত করবেই।টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সময়টা যাচ্ছে দুর্দান্ত।

২০২৪ সালের ডিসেম্বর থেকে যদি হিসাব করা হয়, সেই থেকে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৭টিতে, ২টি ড্র আর হার ৪টিতে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে পাওয়া টেস্ট জয়।এর আগে মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকেও ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০২৪ সাল থেকে শুরু না করে শুধু সাম্প্রতিক সময় ধরলেও তাই টেস্টেই বাংলাদেশের পারফরম্যান্স বেশি উজ্জ্বল।

বিপরীতে সাদা বলের ক্রিকেট প্রত্যাশা মেটাতে পারছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর