advertisement
advertisement

শরীয়তপুরে এক প্রশিক্ষক দিয়ে চলছে নার্সিং কলেজটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
শরীয়তপুরে এক প্রশিক্ষক দিয়ে চলছে নার্সিং কলেজটি

তিন বছর ধরে চলছে নার্সিং কলেজটি। কিন্তু কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী দেওয়া হয়নি। একজন অধ্যক্ষ ও একজন প্রশিক্ষক অন্য প্রতিষ্ঠান থেকে সংযুক্তিতে এসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। শরীয়তপুরের ডামুড্যায় আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে

advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে প্রায় তিন বছরেও জনবল নিয়োগ হয়নি।একাডেমিক ভবন আছে, ছাত্রী হোস্টেল আছে, শিক্ষার্থী ভর্তি করে পাঠদানও চলছে। কিন্তু উদ্বোধনের প্রায় তিন বছর হতে চললেও শরীয়তপুরের ডামুড্যায় আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি।

এর ফলে মাত্র একজন প্রশিক্ষক দিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান।সরকারি এই নার্সিং কলেজটি স্থাপিত হয়েছে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ভেতরে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নার্সিং কলেজের জন্য সেখানে চারতলা একাডেমিক ভবন, পাঁচতলা ২৭৮ শয্যার ছাত্রী হোস্টেল, দোতলা গ্যারেজ ভবন ও একটি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করেছে।

এসব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা।২০২৩ সালের নভেম্বরে ওই নার্সিং কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর