advertisement
advertisement

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি, বন্দিশিবিরে ছিলেন ৩৬ জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি, বন্দিশিবিরে ছিলেন ৩৬ জন

দূতাবাস প্রাঙ্গণে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত

advertisement

লিবিয়ায় আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর একটি বন্দিশিবিরে ছিলেন। বাকিরা ত্রিপলীর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে মানবিক সহায়তায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

আজ মঙ্গলবার সকাল সাতটার পর লিবিয়ার বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, লিবিয়া থেকে আসা ১৭৪ জন বাংলাদেশি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।

তাঁদের গ্রহণ করতে বিমানবন্দরে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আইওএমের সহযোগিতায় এই ১৭৪ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর