প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। পৌলিস্তা অ্যাভিনিউ, সাও পাওলো, ব্রাজিল, ২৬ অক্টোবর
লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনী প্রচারে সমর্থন জোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে একটি চ্যানেল খোলা হয়েছিল। ব্রাজিলের সাম্প্রতিক রাজনীতিতে এই অভাবনীয় প্রত্যাবর্তনের পেছনে চ্যানেলটির বড় অবদান রয়েছে বলে মনে করছেন তাঁর মিত্ররা।ব্রাজিলের বামপন্থী এই প্রেসিডেন্ট ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর চেয়ে পিছিয়ে ছিলেন।
কিন্তু মাত্র তিন সপ্তাহের মধ্যেই তিনি নির্বাচনের হিসাবনিকাশ পাল্টে দিতে সক্ষম হন।‘লুলার আর্মি’র উত্থানলুলা এই ফলাফল বদলাতে পারবেন কি না, তা নিয়ে যখন অনেকেই সন্দেহ করছিলেন, ঠিক তখনই ‘লুলার আর্মি’ নামের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল সামনে আসে। খুব দ্রুতই এর অনুসারীর সংখ্যা ১ কোটি ৮ লাখে পৌঁছায়।কংগ্রেস সদস্য আন্দ্রে জানোনেস এই কার্যক্রমের নেতৃত্ব দেন।
তিনি সমর্থকদের ভিডিও শেয়ার করতে, হ্যাশট্যাগ প্রচার করতে এবং নতুন ভোটার সংগ্রহ করতে উৎসাহিত করেন।নির্বাচনের দুই দফার ভোটের মাঝখানে চ্যানেলটির এমন নাটকীয় বৃদ্ধি বিশেষভাবে নজর কেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।