advertisement
advertisement

ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

ভৈরব পৌর স্টেডিয়ামে বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচের একটি দৃশ্য

advertisement

ভৈরবে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ভৈরব বন্ধুসভা। ম্যাচে সবুজ দলকে ৫–২ গোলে হারিয়েছে লাল দল।মাদক থেকে দূরে থাকা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চায় তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২১ অক্টোবর ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’। ভৈরব বন্ধুসভার আয়োজনে ম্যাচে অংশ নেয় লাল ও সবুজ দল।

বাংলাদেশের জাতীয় পতাকার লাল ও সবুজ রং থেকে অনুপ্রাণিত হয়ে দল দুটির নাম ও রং নির্ধারণ করা হয়।ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। ২–২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্যবধান বাড়িয়ে নেয় লাল দল। শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন লাল দলের রাইট উইঙ্গার হান্নান আহমেদ।

ম্যাচে লাল দলকে দুটি লাল কার্ডের মুখোমুখি হতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর