advertisement
advertisement

স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড়

মজা করতে গিয়ে বিপদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে

advertisement

স্যান্ডউইচের গোল রুটি, একজন দোকানদারের সঙ্গে বিরোধ, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিদ্রূপাত্মক তকমা—‘ডিক্টেটর’ বা স্বৈরশাসক। ২০২৪ সালে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে এমনই এক ঘটনা থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল নানা মিম।

সেই মিমে কখনো সামরিক পোশাকে, কখনো ইতিহাসের কুখ্যাত শাসকদের অবয়বে হাজির করা হয়েছে তাঁকে।কিন্তু মজার ছলে তৈরি সেই চরিত্রের সঙ্গে একদিন জড়িয়ে যাবে চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে–তুংয়ের নাম, বন্ধ হয়ে যাবে চীনে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সম্প্রচার, আর পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইতে হবে এমবাপ্পে ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকে—এমনটা কে ভেবেছিল!একটি ভাইরাল মিম কীভাবে ফুটবল মাঠের ঠাট্টা পেরিয়ে বাণিজ্যিক ও কূটনৈতিক সংকটের জন্ম দিল, সেই গল্পের শুরুটা কিন্তু চীনে নয়, ফ্রান্সে।স্যান্ডউইচের নাম নিয়ে বিরোধ, সেখান থেকেই ‘ডিক্টেটর’!ঘটনাটি ২০২৪ সালের মার্চের।

মার্শেইয়ের ইনফ্লুয়েন্সার ও খাবারের দোকানের মালিক মোহাম্মদ হেন্নি নিজের দোকানের একটি স্যান্ডউইচের বর্ণনায় ব্যবহার করেছিলেন এমবাপ্পের নাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর