advertisement
advertisement

কড়ি থেকে এটিএম কার্ড, ঢাকার মুদ্রা প্রদর্শনীতে কত বিস্ময়!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
কড়ি থেকে এটিএম কার্ড, ঢাকার মুদ্রা প্রদর্শনীতে কত বিস্ময়!

. বিলুপ্তির ঝুঁকিতে থাকা বন্য প্রাণীর ছবি দিয়ে নকশা করা বুরুন্ডির ১০ হাজার ফ্রাঁর ব্যাংকনোট। এটিকে বিশ্বের সবচেয়ে বড় আকারের কাগুজে মুদ্রা হিসেবে প্রদর্শন করা হচ্ছে ষষ্ঠ বিএএনসিএস নিউমিসম্যাটিক প্রদর্শনীতে

advertisement

একটি নোট এতটাই বড় যে হাতে ধরলে মনে হবে, ব্যাংক নোট নয়, যেন একটুকরা পোস্টার। আরেকটি এত ছোট যে আঙুলের ফাঁকে সহজেই হারিয়ে যেতে পারে। দুটোই কাগজের মুদ্রা, অথচ আকারের ব্যবধান বিস্ময়কর। বিশ্বের বৃহত্তম আকারের ব্যাংক নোটটি প্রকাশ করে আফ্রিকার দেশ বুরুন্ডি, ২০২৫ সালে, বিলুপ্তপ্রায় প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কনভেনশন চুক্তির ৪৫তম বার্ষিকী পালন উপলক্ষে।

অন্যদিকে, ক্ষুদ্রতম ব্যাংক নোটটির জন্ম ইউরোপের দেশ রোমানিয়ায়, ১৯১৭ সালে। সময়ের ব্যবধান ১০৮ বছর। মুদ্রার জগতে এ দুই নোট যেন দুই মেরুর গল্প, যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, অর্থনীতি ও সংগ্রাহকদের দুর্লভ সংগ্রহের আকর্ষণ। রাজধানী ঢাকায় ষষ্ঠবারের মতো মুদ্রা প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস)।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারের ১২ তলায়।মুদ্রার সঙ্গে ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর