advertisement
advertisement

প্রদর্শনীতে মুদ্রার বিচিত্র জগৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
প্রদর্শনীতে মুদ্রার বিচিত্র জগৎ

প্রদর্শনীতে পুরোনো মুদ্রা দেখছেন দর্শনার্থীরা।

advertisement

রাজধানী ঢাকায় ষষ্ঠবারের মতো মুদ্রা প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস)। তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে। দেশের ৪৩ জন মুদ্রাসংগ্রাহক তাঁদের সংগ্রহের ৬১টি বিষয়ের নির্বাচিত নিদর্শন উপস্থাপন করছেন ৪২টি ডিসপ্লে বক্সে। প্রতিটি সংগ্রহ যেন মুদ্রার মধ্য দিয়ে ইতিহাসের একেকটি অধ্যায়কে নতুন করে জানার সুযোগ করে দেয়।

প্রদর্শনী চলবে আগামীকাল ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।প্রদর্শনীতে পুরোনো মুদ্রা দেখছেন দর্শনার্থীরা।বিভিন্ন সময়ের পুরোনো মুদ্রা সাজিয়ে রাখা হয়েছে প্রদর্শনীতে। বিভিন্ন নকশা ও রঙের পদক প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে রাখা হয়েছে বিভিন্ন সময়ের পুরোনো ধাতব মুদ্রা রাখার বাক্স ও তালাচাবি দেয়ালে সাজিয়ে রাখা ঐতিহাসিক সংগ্রহের ছবি তুলছেন এক দর্শনার্থী।

প্রদর্শনীতে ৩২০ থেকে ৫৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের সময়কালের মুদ্রা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর